
ছবি: সংগৃহীত
খাতা-কলমে এখনো শীতকাল থাকলেও রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় শীতের অনুভূতি অনেকটাই কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আপাতত শীত ফিরে আসার কোনো ইঙ্গিতও নেই।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দুই থেকে তিন দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখা যেতে পারে। ফলে শীতের তীব্রতা আরও কমে আসবে।
পূর্বাভাস অনুযায়ী, কোথাও কোথাও আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দু–একটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।









































