শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
শেয়ার

অজ্ঞাত রোগে মৃত নারীর নমুনায় মিলল নিপাহ ভাইরাস


Nipah-Virus

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক নারীর শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (আইইডিসিআর) বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শামিন সুলতানা জানান, নওগাঁ জেলার ওই নারী নিপাহসদৃশ উপসর্গ নিয়ে গত ১৪ জানুয়ারি রামেক হাসপাতালে ভর্তি হন এবং ২৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার রক্তের নমুনা পরীক্ষায় নিপাহ ভাইরাস ধরা পড়ে।

আইইডিসিআর জানিয়েছে, ঘটনাটি ঘিরে মাঠপর্যায়ে অনুসন্ধান শুরু করা হয়েছে। বিশেষজ্ঞরা শীত মৌসুমে খেজুরের কাঁচা রস ও বাদুড়ে খাওয়া ফল পরিহারের আহ্বান জানিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।