শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
শেয়ার

কবিরহাটে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকলো দোকানে, নিহত ২


Road-Crash

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলবাহী ট্রাক সড়কের পাশের দোকানে ঢুকে পড়ায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ট্রান্সমিটার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, নোয়াখালী জেলার সোনাপুর এলাকা থেকে কবিরহাটের দিকে যাওয়ার পথে ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও তিনজন আহত হন।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।