শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শেয়ার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তিন সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়। পরে তাদেরকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে বিজিবি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আমতলী সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুমের আমতলী সীমান্ত এলাকায় দিয়ে তিনজন মিয়ানমারের আরাকান আর্মির সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্য বলে পরিচয় দেয়। আটকদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্ত থেকে তিনজন আরাকান আর্মির সদস্যকে বিজিবি আটকের পর আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ রোধে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে। ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় সতর্কতা বৃদ্ধি করা হয়েছে।