শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

টেকনাফে এক জালে ১১০০ লাল কোরাল!


Coral-Fish

সংগৃহীত ছবি

কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার একটি ট্রলারের জালে ধরা পড়েছে প্রায় ১ হাজার ১০০টি লাল কোরাল মাছ। মোট ওজন আনুমানিক ১২০ মণ এবং মণপ্রতি ২৬ হাজার টাকা দরে বিক্রি হওয়ায় লেনদেনের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩১ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর এলাকায় মাছগুলো ধরা পড়ে। রাত ১২টার দিকে ট্রলারটি টেকনাফের কাইয়ুখ খালী ঘাটে পৌঁছালে ক্রেতাদের মধ্যে কেনাবেচার প্রতিযোগিতা শুরু হয়।

ট্রলারসংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে সাগরে মাছের সংকট থাকায় এ চালানে জেলেদের ক্ষতি কিছুটা পুষিয়ে যাবে। মাঝিরা জানান, নিরাপত্তাজনিত কারণে, বিশেষ করে আরাকান আর্মির ভয়ে কয়েকদিন সাগরে যাওয়া সম্ভব হয়নি।

স্থানীয় মৎস্য কর্মকর্তারা জানান, লাল কোরাল একটি সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ সামুদ্রিক মাছ। ধরা পড়া মাছের একটি অংশ কক্সবাজারে এবং বাকি অংশ ঢাকায় পাঠানো হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।