বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২ মার্চ ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
শেয়ার

রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর


Women bus

নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর বিষয়টি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে

রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রাজধানীর সার্বিক পরিবহন পরিস্থিতি তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী গণপরিবহনের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ করে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর বিষয়টি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নকাজ আগামী রমজানের ঈদের আগেই সম্পন্ন করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।