মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৬ মার্চ ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

চীনের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ


sattelite

উৎক্ষেপণের পর স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে বলে চীনের তরফে জানানো হয়েছে

চীন সফলভাবে নতুন একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। রোববার দেশটির শানসি প্রদেশের থাইইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

ইয়াওকান-০৫ ০২ নামের স্যাটেলাইটটি বেইজিং সময় রাত ৯টা ২২ মিনিটে লং মার্চ ক্যারিয়ার রকেটে পাঠানো হয়। উৎক্ষেপণের পর স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছে বলে চীনের তরফে জানানো হয়েছে।

এই স্যাটেলাইটটি মূলত ভূমি জরিপ, কৃষি উৎপাদন বা ফসলের ফলন অনুমান এবং দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ব্যবহৃত হবে।

এবারের মিশন ছিল লং মার্চ ক্যারিয়ার রকেটের ৬৩৩তম উৎক্ষেপণ মিশন।