শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ মার্চ ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার

ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন অর্থমন্ত্রী


Amir Khasru

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি দেশের সর্বস্তরের মানুষ, দলীয় নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীসহ সকল নাগরিককে ঈদের শুভেচ্ছা জানান।

বার্তায় তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনে। তিনি আশা প্রকাশ করেন, সবাই পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন।

এ সময় তিনি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনে সবার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও জনগণের সমর্থন অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।