সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৩ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শেয়ার

টানা ৩০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫৭ শিক্ষার্থী


vangura-news

ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় টানা ৩০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে পুরস্কার হিসেবে সাইকেল জিতেছে ৫৭ জন শিক্ষার্থী। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার কুমরাডাঙ্গা জামে মসজিদে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে বাইসাইকেল, স্কুলব্যাগ ও ছাতা তুলে দেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলী আছগার। এছাড়া অংশগ্রহণকারী অন্য শিক্ষার্থীদের উৎসাহ দিতে কলম ও খাতা দেওয়া হয়।

সংগঠন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নামাজে আগ্রহী করে তুলতে এই ব্যতিক্রমী প্রতিযোগিতা শুরু হয়। চতুর্থ শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত ১১৭ জন শিক্ষার্থী এতে অংশ নেয়, যাদের মধ্যে ৫৭ জন টানা ৩০ দিন এক ওয়াক্ত নামাজও মিস না করে জামাতে আদায় করতে সক্ষম হয়।

সংগঠনের সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়রা এই উদ্যোগকে কিশোর গ্যাং কালচার রোধ এবং নৈতিকতা শিক্ষার এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।