বৃহস্পতিবার । এপ্রিল ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৯ এপ্রিল ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

রজনীকান্তের ‘জেলার-২’-এ থাকছেন না শাহরুখ


shahrukh-rajinikanth (1)

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের হিট সিনেমা ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার-২’-এ বিশেষ উপস্থিতিতে দেখা যাওয়ার কথা ছিল শাহরুখ খানকে। কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, নির্মাতারা শাহরুখকে পাঁচ দিনের একটি ক্যামিও চরিত্রে চাইলে তিনি শুরুতে আগ্রহ দেখিয়েছিলেন। তবে বর্তমানে তিনি পুরোপুরি ব্যস্ত নিজের প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘কিং’–এ, যেখানে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার মেয়ে সুহানা খানের। সিনেমাটির জন্য শাহরুখের একটি বিশেষ লুক নির্ধারিত আছে, যা তিনি অন্য কোনো প্রকল্পে প্রকাশ করতে চান না—এ কারণেই ‘জেলার-২’ থেকে সরে দাঁড়ান তিনি।

শাহরুখ জানান, রজনীকান্তের প্রতি তাঁর শ্রদ্ধা অপরিবর্তিত, ভবিষ্যতে সুযোগ হলে একসঙ্গে কাজ করতে চান।

ইতোমধ্যে ‘জেলার-২’-এর শুটিং শেষ পর্যায়ে, চলছে পোস্ট-প্রোডাকশন। আগামী ১৪ এপ্রিল মুক্তির তারিখ ঘোষণা হতে পারে। রজনীকান্তের সঙ্গে অভিনয় করছেন এসজে সূর্য, রম্যা কৃষ্ণন, যোগী বাবু, বিদ্যা বালানসহ অনেকে।

অন্যদিকে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ–সুহানা অভিনীত ‘কিং’ মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।

সূত্র: আউটলুক ইন্ডিয়া