শুক্রবার । এপ্রিল ১০, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১০ এপ্রিল ২০২৬, ৬:২৭ পূর্বাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালি সচল রাখতে ট্রাম্প–স্টারমারের ফোনালাপ


Starmar-Trump

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টেলিফোনে আলোচনা করেছেন। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানান, দুই নেতা এ সময়ে প্রণালিটি সচল ও নিরাপদ রাখতে একটি ‘কার্যকর পরিকল্পনা’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

স্টারমার বর্তমানে উপসাগরীয় অঞ্চলে সফর করছেন। সফরের অংশ হিসেবে তিনি কাতার, সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এ অঞ্চলে জাহাজ চলাচল পুনরুদ্ধারে যুক্তরাজ্যের মিত্রদের সঙ্গে সমন্বয় জোরদার করাই তার সফরের লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল—কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর কোনো ধরনের টোল বা মাশুল থাকা উচিত নয়।

তবে যুদ্ধোত্তর সময় থেকে প্রণালির নতুন ব্যবস্থাপনা চালুর কথা বলে আসছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধের সময় তেহরান কিছু বাণিজ্যিক জাহাজ থেকে টোলও আদায় করেছে।

তথ্যসূত্র: আল–জাজিরা