রবিবার । এপ্রিল ১৯, ২০২৬
মাল্টিমিডিয়া ডেস্ক মাল্টিমিডিয়া ১৮ এপ্রিল ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
শেয়ার

ট্রাম্পের কৌশল কি সত্যি কাজ করবে!


সবচেয়ে বড় প্রশ্ন—সময়। ইরানের ওপর চাপ আগে কাজ করবে, নাকি বিশ্ব অর্থনীতি আগে ধাক্কা খাবে? কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বে তেল ও গ্যাস সরবরাহ ইতোমধ্যে কমে গেছে। ইরানের ৯০ শতাংশের বেশি বাণিজ্য এই পথেই হয়। তাই অবরোধ কার্যকর হলে দ্রুত বড় ধাক্কা লাগতে পারে।

তবে পাল্টা জবাবও আসতে পারে। উপসাগরীয় অঞ্চলে হামলা বাড়ানো, অথবা ইয়েমেনের হুথিদের মাধ্যমে লোহিত সাগর বন্ধ করে দেওয়া— যা পুরো বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে।