বুধবার । এপ্রিল ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২২ এপ্রিল ২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানাল জাতিসংঘ


UN-Secretary-General-

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস || ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি একে চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, গুতেরেস মনে করেন, এই সিদ্ধান্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে এবং পারস্পরিক আস্থা তৈরির পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

বিবৃতিতে সব পক্ষকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে, যা অস্ত্রবিরতি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

মুখপাত্র আরও বলেন, টেকসই সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়া প্রয়োজন।

এদিকে, পরবর্তী দফার আলোচনা সফল করতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকেও পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ সংকট নিরসনে দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানের পথ তৈরি করবে।

সূত্র: আল জাজিরা