শনিবার । এপ্রিল ২৫, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৫ এপ্রিল ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
শেয়ার

ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বড় সমঝোতার ইঙ্গিত


Abbas Araghchi

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার রাতে তিনি সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

পাকিস্তানের এক কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে টানাপোড়েনের মধ্যে দুই পক্ষের মধ্যে বড় ধরনের সমঝোতার সম্ভাবনা রয়েছে।

এর আগে ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ জানায়, এ সফরের মূল লক্ষ্য হলো দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা এবং ইরানবিরোধী ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে মতবিনিময়।