
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার রাতে তিনি সেখানে পৌঁছেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
পাকিস্তানের এক কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে টানাপোড়েনের মধ্যে দুই পক্ষের মধ্যে বড় ধরনের সমঝোতার সম্ভাবনা রয়েছে।
এর আগে ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ জানায়, এ সফরের মূল লক্ষ্য হলো দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা এবং ইরানবিরোধী ইসরায়েলি আগ্রাসন ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ অবস্থা নিয়ে মতবিনিময়।







































