বৃহস্পতিবার । এপ্রিল ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ৩০ এপ্রিল ২০২৬, ২:৪০ অপরাহ্ন
শেয়ার

যশোরের সেই শিশুকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী


PMs gift

নীলিমা ও তার শিশু সন্তানের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

গেলো ২৭ এপ্রিল সরকারি সফরে যশোর গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান সম্বলিত বাসটি যখন যশোরের ইনিস্টিউটের সামনের রাস্তা পার হচ্ছিল তখন নীলিমা নামের একজন মা কোলে শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। দৃশ্যটি প্রধানমন্ত্রীর নজর এড়ায়নি। তিনি গাড়িবহর থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন পথে।

সেই দৃশ্য নীলিমা ফেসবুক পেইজসহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হয়।

এবার সেই নীলিমা ও তার শিশু সন্তানের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার দুপুরে (৩০ এপ্রিল) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যশোরে নীলিমার বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে উৎফুল্ল নীলিমার পুরো পরিবার।