শনিবার । মে ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২ মে ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
শেয়ার

লিভারপুল ম্যাচে কুইয়াকে পাওয়ার আশায় ইউনাইটেড কোচ 


cunha

মাথেউস কুইয়া

লিভারপুলের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়াকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। ২৬ বছর বয়সী এই তারকা নিতম্বের ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন।

ইনজুরির কারণে ব্রেন্টফোর্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে তিনি মাঠে নামতে পারেননি, যদিও সেই লড়াইয়ে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল ইউনাইটেড।

আগামী রোববার ওল্ড ট্র্যাফোর্ডে লিভারপুলের মুখোমুখি হবে রেড ডেভিলরা। এই ম্যাচে জয় পেলে বা মাত্র ২ পয়েন্ট অর্জন করতে পারলেই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হয়ে যাবে ইউনাইটেডের।

বর্তমানে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে তারা।  ক্যারিক বলেন, “আমরা সত্যিই ভালো অবস্থায় আছি। মাথেউস অনুশীলনে কিছু কাজ করেছে, তাই আমরা তাকে নিয়ে আশাবাদী।”