কোরিয়া স্পেস লাঞ্চ ভেহিকল-১ (কেএসএলভি-১) নামে পরিচিত রকেটটিও কোরিয়া ও রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত হয়। উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বর তৃতীয়বারের মতো রকেট উৎক্ষেপণের ঘোষণা দেয়া হলেও অনাকাঙ্ক্ষিত যান্ত্রিক ত্রুটির কারণে তা স্থগিত করা হয়। তবে মহাকাশ গবেষণায় অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় এবার সফল উড্ডয়নের ব্যাপারে জোর আশাবাদ ব্যক্ত করেছে।
রকেট উৎক্ষেপণ প্রকল্পটিতে দক্ষিণ কোরিয়া ২০০২ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫০২ বিলিয়ন উওন ব্যয় করেছে। ২০০৯ ও ২০১০ সালে দেশটি দু’বার পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
ইউনহাপ অবলম্বনে মো. মহিবুল্লাহ















































