বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৭ ডিসেম্বর ২০১৭, ৯:০৭ অপরাহ্ন
শেয়ার

লিবীয় উপকূল থেকে ২৫০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার


libiya-costgurdঅবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরের লিবীয় উপকূল থেকে প্রায় ২৫০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। শনিবার, লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রার সময় বেশ কয়েকটি ছোট নৌকা থেকে তাদেরকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকৃতদের বেশিরভাগই আরব রাষ্ট্রগুলোর অভিবাসী বলে জানা গেছে।

সাগরপথে ইউরোপ যাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে থাতে লিবীয় উপকূল। যদিও, গত বছরের তুলনায় এ রুট দিয়ে ইউরোপ যাওয়ার হার প্রায় দুই তৃতীয়াংশ কমে এসেছে বলে বলে জানিয়েছে জাতিসংঘ।