বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ নভেম্বর ২০২৪, ৪:৪২ অপরাহ্ন
শেয়ার

প্রধান উপদেষ্টা সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন


সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

 

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন তিনি। ভাষণটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।