
প্রধান উপদেষ্টা উপহার হস্তান্তর করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুকে বাংলাদেশের প্রসিদ্ধ আম উপহার পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপহারের এই আম হস্তান্তর করেন মালদ্বীপে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। তিনি আমগুলো তুলে দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল উইংয়ের যুগ্মসচিব বাদুরা সাইদের কাছে।
আম গ্রহণ করে প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান বাদুরা সাইদ।














































