রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২১ অক্টোবর ২০১৬, ৯:৪২ অপরাহ্ন
শেয়ার

কাশ্মির সীমান্তে ৭ পাক সেনাসহ নিহত ৮


pakবিতর্কিত জম্মু এবং কাশ্মির সীমান্তে প্রতিশোধপরায়ণ ভারতীয় সেনাবাহিনীর গুলিতে অন্তত ৭ পাকিস্তানি রেঞ্জার্স ও একজন জঙ্গিসহ ৮ জন নিহত হয়েছে। শুক্রবার পাক-ভারত সীমান্তের কাঠুয়া জেলায় এই গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর বরাত দিয়ে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, এদিন সকাল ৯টা ৩৫ মিনিটে হিরানগর সেক্টরে ভারতীয় পোস্টের উপর স্নাইপার রাইফেল দিয়ে গুলিবর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্স। যাতে এক ভারতীয় জওয়ান মারাত্মক জখম হয় এবং পরে তার অবস্থার অবনতি হয়। যার পাল্টা আক্রমণ হিসেবে বিকেলে এই হামলা চালায় বিএসএফ।
এই হিরানগর সেক্টরে ভারতীয় ও পাকিস্তানি সৈন্যদের মধ্যে গত চারদিন ধরে গুলি বিনিময় হচ্ছে।