বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ জুলাই ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শেয়ার

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত


ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত

ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার করিমপুর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী।

ওসি জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় বাসের ১০ জন। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। মহাসড়কে যান চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।