বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ জুলাই ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
শেয়ার

মাইলস্টোনের নিহত দুই শিক্ষক পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা


মাইলস্টোনের নিহত দুই শিক্ষক পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

এ দুর্ঘটনায় মাইলস্টোনের শিক্ষক মাহরীন চৌধুরী এবং মাসুকা বেগম প্রাণ হারান।

পাশাপাশি মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলে জানানো হয়।

এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে।

উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তাঁদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।