
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ছয় নিহতের দেহ পরীক্ষা-নিরীক্ষা করে পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির ফরেনসিক ইউনিটের ডিআইজি মো. জামশের আলী। ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে।
জানা গেছে, মহরদেহগুলো শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তিও ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আইএসপিআরের দেয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩২। আর আহত প্রায় দেড় শতাধিক। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে নিহতের সংখ্যা ৩০।
এদিকে, দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫৬ জন চিকিৎসাধীন রয়েছে। তবে দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৭ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক।




































