তথ্য অধিকার নিশ্চিত করতে নতুন করে তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কয়েক দিনের মধ্যেই কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে।
শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী কমিশনে একজন প্রধান তথ্য কমিশনার এবং দু’জন তথ্য কমিশনার থাকবেন। তাদের মধ্যে অন্তত একজন নারী কমিশনার নিয়োগ দেওয়া হবে।




































