শনিবার । জুন ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ জুলাই ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শেয়ার

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা


মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৬ জুলাই) রাত রাত ৯টা ১০ মিনিটে তিনি বার্ন ইনস্টিটিউটে পৌঁছান। প্রধান উপদেষ্টার বার্ন ইনস্টিটিউটে রোগীদের দেখতে যাওয়ার খবরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়। বার্ন ইনস্টিটিউটে পৌঁছার পর চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এর আগে বেলা পৌনে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, আজ সকালে মাসুমা বেগম (৩৬) ও জারিফ ফারহান (১৩) নামে পরপর দুজনের মৃত্যু হয়েছে। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দুজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা হলো: স্কুলটির শিক্ষার্থী আয়ান খান (১২) ও রাফসি (১২)।

গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই শিশু। এছাড়া ওই যুদ্ধবিমানের পাইলট, দুই শিক্ষক, অফিস সহায়ক ও দুই অভিভাবকও রয়েছেন।