বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩০ অপরাহ্ন
শেয়ার

গণঅধিকারের মিছিলে হামলার ঘটনায় জিএম কাদেরকে আসামি করে মামলা


GM-kader

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় রমনা থানায় মামলা করা হয়েছে। মামলায় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করা হয়েছে।

এছাড়া জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানায় মামলার এ আবেদন করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট।

ভিডিও স্টোরি: গণঅধিকারের মিছিলে হামলা, জিএম কাদেরকে আসামি করে মামলা

মামলার বাদী আখতারুজ্জামান সম্রাট জানান, মামলার আবেদনটি এজাহার হিসেবে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এজাহারটি তিনি গ্রহণ করেছেন। যাচাই-বাছাই করে মামলাটি রেকর্ড করবেন।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করলে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় গুরুতর আহত নুরুল হক নুরকে ১৮দিন হাসপতালে থেকে চিকিৎসা নিতে হয়।