
ফাইল ছবি
জাপানে দক্ষ জনশক্তি প্রেরণের কার্যক্রম জোরদারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জাপান সেল বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয়, গত ৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, জাপান সেলের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারণা চালানো হবে। এতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং জাপানস্থ রাষ্ট্রদূতের মন্তব্যও অন্তর্ভুক্ত থাকবে।
জাপান শ্রমবাজারের সম্ভাবনা: মন্ত্রণালয় জানায়, জাপান বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় শ্রমবাজার। জাপান টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০৪০ সালের মধ্যে দেশটিতে কর্মক্ষম জনসংখ্যার ঘাটতি ১ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। ফলে বিদেশি কর্মী নিয়োগের বড় সুযোগ তৈরি হচ্ছে।
সমঝোতা ও কর্মপরিকল্পনা: প্রধান উপদেষ্টার অনুপ্রেরণায় ন্যাশনাল বিজনেস সাপোর্ট কো-অপারেটিভ ফেডারেশন (এনবিসিসি), জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি লিমিটেড (জেবিবিআরএ) এবং কাইকম ড্রিম স্ট্রিট বিডি কোম্পানি লিমিটেড (কেডিএস)-এর মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। এর আওতায়—
- নির্দিষ্ট দক্ষ কর্মী (এসএসডব্লু) ক্যাটাগরিতে শ্রমিক প্রেরণ
- ভাষা ও কারিগরি প্রশিক্ষণ প্রদান
- জাপান ডেস্কের মাধ্যমে সমন্বয় কার্যক্রম বাস্তবায়ন
জাপান ডেস্কের প্রধান কার্যক্রম:
- জাপানে শ্রমবাজারের চাহিদা অনুসন্ধান
- কর্মসংস্থানের সুযোগ চিহ্নিতকরণ ও প্রচারণা
- ভাষা প্রশিক্ষণ, ডিজিটাল টেস্ট ও তথ্যসংগ্রহ
- জাপানের বিভিন্ন দফতর/প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়
- কিউসিএস-১৭ সেন্টারের কার্যক্রম পরিচালনা
ড. আসিফ নজরুল বলেন, “জাপান ডেস্কের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন সম্ভব হবে।”
সাম্প্রতিক পদক্ষেপ:
- জাপান সেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজ চালু
- বিশেষ ই-মেইল (info.japancell@probashi.gov.bd







































