রবিবার । মার্চ ২২, ২০২৬
স্পোর্টস ডেস্ক আন্তর্জাতিক ২ মার্চ ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন
শেয়ার

ইরানে বালিকা বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৮০


Iran school

ফাইল ছবি

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৮০ জনে পৌঁছেছে।

সোমবার (২ মার্চ) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। গত শনিবার চালানো ওই হামলার পর থেকেই মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেইন কেরমানপুর বলেছেন, মিনাবের মেয়েদের স্কুলে ইসরায়েলি হামলায় ‘প্রায় ১৮০ জন শিশু’ প্রাণ হারিয়েছে।

তিনি আরও জানান, কয়েক ঘণ্টা আগে তেহরানের গান্ধী হাসপাতালে হামলায় যে ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, মিনাবেও একই ধরনের অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে।

এদিকে উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরান সরকার এ হামলাকে “নৃশংস ও অমানবিক” আখ্যা দিয়ে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।