রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২ মার্চ ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
শেয়ার

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিল ইরান


Defense-Minister-Iran

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মজিদ ইবনে রেজা

ইরানের রেভল্যুশনারি গার্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের উপপরিচালক মেহেদি তাবাতাবায়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে জানানো হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সরাসরি আদেশে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল মজিদ ইবনে রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন বলে জানানো হয়। তার মৃত্যুর পরই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পদটি শূন্য হয়ে পড়ে।

সেই শূন্যতা পূরণ করতেই এবার একজন সামরিক জেনারেলকে দায়িত্বে নিয়োগ দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সূত্র: আল জাজিরা।