রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৩ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শেয়ার

‘ড্রোন হামলায়’ অ্যামাজনের একাধিক ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত


amazon

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস। এছাড়া বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসি বাংলা।

অ্যামাজন জানিয়েছে, ড্রোনের সরাসরি আঘাতে তাদের অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং সংশ্লিষ্ট ভবনের বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।

ডেটা সেন্টারগুলো ওয়েবসাইট, অনলাইন অ্যাপ্লিকেশন ও বিভিন্ন ডিজিটাল সেবা পরিচালনার জন্য তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করে। এই ধরনের স্থাপনায় ক্ষয়ক্ষতির প্রভাব গুরুতর হতে পারে।

মধ্যপ্রাচ্যে ‘অপ্রত্যাশিত’ পরিস্থিতির কারণে, অ্যামাজন তাদের গ্রাহকদেরকে দ্রুত ডেটা ব্যাকআপ নেওয়ার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপসহ অন্যান্য স্থানে তাদের সিস্টেম স্থানান্তরের জন্য সতর্ক করেছে।