
ছবি: সংগৃহীত
যুদ্ধ শুরুর পর থেকে ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের বিমানবাহিনী অন্তত ৫ হাজার বোমা বর্ষণ করেছে। হামলা এখনও অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, তাদের বিমানবাহিনী ইরানজুড়ে আকাশসীমার নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করছে। বিশেষভাবে তেহরান শহরকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এ ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনী একটি ভিডিওও প্রকাশ করেছে, যেখানে তেহরানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার মুহূর্ত দেখা যাচ্ছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১,০৪৫ জন নিহত হয়েছেন। হামলায় স্কুল, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলায় ওই দিনই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
তথ্যসূত্র: আল–জাজিরা


































