
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
বিএনপির কাছে নতিস্বীকার করেই অন্তর্বর্তী সরকার একই দিনে দুটি নির্বাচন আয়োজন করেছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান।
রোববার (৮ মার্চ) রাজধানীতে বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
জামায়াত আমির বলেন, সাম্প্রতিক নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছেন, চূড়ান্ত ফলাফলে তার সঠিক প্রতিফলন দেখা যায়নি। এ বিষয়ে সরকারের প্রতি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশ পরিচালনায় জনগণের চাওয়া-পাওয়ার প্রতিফলন না ঘটলে গণপ্রতিরোধ গড়ে তোলার পরিস্থিতি তৈরি হতে পারে।
ইফতার মাহফিলে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদ সংস্কার পরিষদের শপথ না নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।









































