
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদর দফতরের মুখপাত্র জোলফাকারি আরও বলেছেন, তারা হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে এক লিটার তেলও’ পৌঁছুতে দেবে না।
এসময় তিনি বলেন, ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলার নীতি ‘শেষ হয়েছে’। তেহরানের বর্তমান নীতি হবে ‘আঘাতের বদলে আঘাত’।
জোলফাকারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ‘হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনুগত যে কোনো জাহাজ বা ট্যাংকার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে’।
তিনি আরো বলেন, ‘ব্যারেল প্রতি তেল ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম এই অঞ্চলের নিরাপত্তার ওপর নির্ভরশীল যা আপনারা নষ্ট করেছেন’।






































