বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১ এপ্রিল ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ইনফান্তিনো


Iran

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন—ইরান বিশ্বকাপে খেলবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য গ্রুপ ম্যাচগুলো ঘিরে নিরাপত্তা ঝুঁকি ও কূটনৈতিক টানাপোড়েনে দলটির ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা তাঁর বক্তব্যে কিছুটা দূর হলো।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, নিরাপত্তা বিবেচনায় ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ‘উপযুক্ত হবে না’। এ মন্তব্যের পরই বিভিন্ন মহলে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

জানা গেছে, বেশিরভাগ গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও ইরান তাদের খেলাগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে গত সপ্তাহে ইরানের ক্রীড়া মন্ত্রণালয় ‘বৈরি’ দেশের মাটিতে জাতীয় দলগুলোর সফর নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে—যদিও সেখানে বিশ্বকাপের কথা স্পষ্ট করে বলা হয়নি।

এমন জটিল পরিস্থিতির মধ্যেই ইনফান্তিনোর বক্তব্যকে অনেকেই আশ্বাস হিসেবে দেখছেন। তাঁর ঘোষণা ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আপাতত কমিয়ে এনেছে বলে মনে করছে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গন।

সূত্র: আল-জাজিরা