
কয়েক সপ্তাহের মধ্যেই এই নেক্সট-জেনারেশন মডেলটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে
চীনের এআই স্টার্টআপ ডিপসিক তাদের পরবর্তী শক্তিশালী মডেল ‘ভি-ফোর’ পরিচালনার জন্য হুয়াওয়ের তৈরি চিপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বখ্যাত চীনা এআই ল্যাব ‘ডিপসিক’ তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ মডেল ভি-ফোর-এর জন্য হুয়াওয়ে টেকনোলজিসের সর্বশেষ চিপ ব্যবহারের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। এর আগে সাধারণত বড় মডেলগুলো অপ্টিমাইজেশনের জন্য মার্কিন চিপ নির্মাতাদের সাহায্য নিলেও, এবার সেই প্রথা ভেঙে দেশীয় প্রযুক্তির ওপর ভরসা রাখছে কোম্পানিটি।
কয়েক সপ্তাহের মধ্যেই এই নেক্সট-জেনারেশন মডেলটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
ডিপসিক-ভি-ফোরের যাত্রা সহজ করতে চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা, বাইটড্যান্স এবং টেনসেন্ট ইতিমধ্যে হুয়াওয়ের আসন্ন চিপের লক্ষাধিক ইউনিটের বিশাল অর্ডার দিয়েছে।
গত কয়েক মাস ধরে ডিপসিক সরাসরি হুয়াওয়ে এবং আরেক চীনা চিপ ডিজাইনার ‘ক্যামব্রিকন টেকনোলজিস’-এর সঙ্গে কাজ করছে। তারা মূলত মডেলটির আন্ডারলাইয়িং কোড পুনরায় লিখছে এবং দেশীয় হার্ডওয়্যারে এর কার্যক্ষমতা পরীক্ষা করছে।
সিএমজি












































