
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সংগৃহীত ছবি
কিয়ারা আদভানি অভিনীত আসন্ন সিনেমা ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ক্যারিয়ারের শুরু থেকে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কবীর সিং’, ‘শেরশাহ’ ও ‘গুড নিউজ’-এর মতো সফল সিনেমায় অভিনয়ের পর এই ছবিতে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে।
তবে নতুন এই সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন কিয়ারা। শুটিং শেষে ফুটেজ দেখে তিনি কিছু দৃশ্য কাটছাঁট করে সংক্ষিপ্ত করার অনুরোধ করেছেন বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সহ-অভিনেতা যশ ও নির্মাতার কাছে তিনি ঘনিষ্ঠ দৃশ্যের উপস্থাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুটিংয়ের আগে তাকে আশ্বস্ত করা হয়েছিল, কোনো দৃশ্যে অস্বস্তি হবে না। তবে চূড়ান্ত দৃশ্য দেখে নিজের অবস্থান পরিবর্তন করেছেন এই অভিনেত্রী।
এদিকে, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলাদা কোনো চুক্তি ছিল না বলেও জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর সিনেমাটি ৪ জুন মুক্তির কথা থাকলেও আবারও মুক্তি পেছানোর গুঞ্জন শোনা যাচ্ছে।











































