শনিবার । মে ১৬, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৬ মে ২০২৬, ১:০৩ পূর্বাহ্ন
শেয়ার

ইসরায়েল-লেবানন ‘যুদ্ধবিরতি’ আরও ৪৫ দিন বাড়ল


israel lebanon

আগামী ২ ও ৩ জুন আবারও রাজনৈতিক পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রে দুই পক্ষের মধ্যে বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দিন ধরে চলা ‘খুবই ফলপ্রসূ’ আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছায় ইসরায়েল ও লেবানন।

তিনি বলেন, আগামী ২ ও ৩ জুন আবারও রাজনৈতিক পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২৯ মে যুক্তরাষ্ট্রের পেন্টাগনে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শুরু হবে, যেখানে ইসরায়েল ও লেবাননের সামরিক প্রতিনিধিরা অংশ নেবেন।

টমি পিগট দাবি করেন, এই আলোচনা দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পূর্ণ স্বীকৃতি এবং সীমান্ত এলাকায় প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।