রবিবার । জুন ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ১৪ জুন ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
শেয়ার

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৪ শিশুর মৃত্যু


Sastho Adidoptor

গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক মোট হামরোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১ জন

গত ২৪ ঘন্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১২৭ জন।

আজ রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৫২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৫ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৩২৩ জন।

১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ৮৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৪’জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৯ হাজার ৮৯৮ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১১৭ জন।