
ফাইল ছবি
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৭৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে এ নিয়ে দেশে হামে আক্রান্ত হয়ে ৯২ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের লক্ষণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।
এই সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গেছে ৮৪ হাজার ৮৯৯ জন। আর পরীক্ষায় হামের সংক্রমণ ধরা পড়েছে ১০ হাজার ২৪৮ জনের মধ্যে।














































