রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২ মে ২০১৪, ৮:৫৬ অপরাহ্ন
শেয়ার

সিউলে তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা আগামীকাল শুরু


সিউল, ২ মে ২০১৪:

সিউলে ৪র্থ বিশ্ব ইজতেমা আগামীকাল শুরু হতে যাচ্ছে। সিউল কেন্দ্রীয় জামে মসজিদে আগামীকাল থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত চলবে। সারাবিশ্ব থেকে মুরব্বীরা ইতিমধ্যে সিউল পৌঁছেছেন। আগামীকাল থেকে টানা চারদিন ছুটি থাকায় কোরিয়ার বিভিন্ন শহর থেকে অনেকেই সিউলে পৌঁছেছেন।

Seoul-Central-Mosque-South-Korea-7বিশ্ব ইজতেমার আয়োজকদের একজন ফাইয়াজ আহমেদ মুসলিম জানিয়েছেন “ইজতেমার দিনগুলো কোরিয়ায় সরকারী ছুটি থাকায় অনেক মুসলমান ইজতেমাতে অংশ নিবেন। বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের যাতে কোন অসুবিধা না হয় তার সব ব্যবস্থা করা হয়েছে। খাওয়া, থাকার ব্যবস্থা ছাড়াও মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।