
মারিয়া কোরিনা মাচাদো ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ভেনেজুয়েলার বিরোধী নেতা, শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবেন। আগামি বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট বৃহস্পতিবার হোয়াইট হাউসে মাচাদোর সাথে বৈঠক করবেন।
গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী দীর্ঘমেয়াদী কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকে এবং ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে ‘শাসনের’ ঘোষণা দেওয়ার পর থেকে ওয়াশিংটন মাচাদোকে পাশে রেখেছে।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেজকে এই মর্মে সতর্ক করেছেন যে, যদি তিনি ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদের ওপর যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে ওয়াশিংটনের নির্দেশ মেনে না চলেন, তাহলে তাকে পরিণতি ভোগ করতে হতে পারে।
এদিকে ভেনেজুয়েলা ঘোষণা করেছে, মাদুরোর শাসনের অধীনে কারাবন্দী আরও ১১৬ জনকে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে অনেককে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর হওয়া বিক্ষোভে অংশগ্রহণের জন্য আটক করা হয়েছিল।’
তবে মানবাধিকার সংস্থাগুলো মুক্ত হওয়া বন্দিদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছে এবং কারাকাস যে দ্রুত মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সে বিষয়ে বন্দিদের পরিবারের সদস্যরা দ্রুত আরও মুক্তি দিতে চাপ দিচ্ছেন।
মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী ৮০০ থেকে ১২০০ বন্দির মধ্যে এ পর্যন্ত মাত্র ৫০ জনকে মুক্তি দেওয়া হয়েছে।










































