বুধবার । মার্চ ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ মার্চ ২০২৬, ২:৩২ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত ১ হাজার ৯৭ জন


iran-teliviosn-center

তেহরানে শনিবার বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী || ফাইল ছবি

গত শনিবার থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে ১৮১ জন ১০ বছরের কম বয়সী শিশু। আহত বেসামরিক নাগরিকের সংখ্যা ৫ হাজার ৪০২ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ১০০ জন শিশু।

এইচআরএএনএ-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এই হামলাগুলো সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে। আরও শত শত মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে।