বুধবার । মার্চ ৪, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৪ মার্চ ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
শেয়ার

খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত


Khameni

আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হচ্ছে না। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পূর্বঘোষিত তিন দিনব্যাপী কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।

জানা যায়, আজ থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল এবং ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রস্তুতির চিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আয়োজক পক্ষের বক্তব্য অনুযায়ী, প্রয়োজনীয় অবকাঠামো ও আয়োজন সম্পূর্ণ প্রস্তুত না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় শেষ বিদায়ের নতুন তারিখের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।