শুক্রবার । মে ১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৮ এপ্রিল ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন
শেয়ার

ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস


Karoline-leavitt

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট।

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে—এ বিষয়ে আগাম কিছু জানানো সম্ভব নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার (৭ এপ্রিল) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, “পরবর্তী সিদ্ধান্ত কেবল প্রেসিডেন্ট ট্রাম্পই জানেন।”

এর আগে হরমুজ প্রণালি খোলার সময়সীমা ঘনিয়ে এলে ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু হতে পারে।” লেভিট জানান, যুক্তরাষ্ট্রের শর্ত মেনে সমঝোতায় পৌঁছানোর জন্য তেহরানের হাতে রাত ৮টা পর্যন্ত সময় আছে। সেই সীমার মধ্যে ইরান রাজি না হলে কী ধরনের সামরিক বা কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হবে—এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।

অন্যদিকে ট্রাম্পের এই বক্তব্যকে ‘বর্বরতা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এক্স-এ পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি লিখেছেন, একটি সভ্য জাতির যুক্তি ও সংস্কৃতির কাছে বর্বর শক্তির পরাজয় অনিবার্য। তিনি আরও জানান, অধিকার রক্ষায় ইরান যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত এবং প্রয়োজনে সর্বোচ্চ সামরিক ও কৌশলগত শক্তি প্রয়োগ করবে।