মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৮ এপ্রিল ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
শেয়ার

ট্রাম্পকে আরও ১৪ দিন সময় দিতে বললেন শেহবাজ, ইতিবাচক ইরানও


Shehbuz-Trump

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আল্টিমেটামের সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একই সঙ্গে ‘শুভেচ্ছা নিদর্শন’ হিসেবে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধও করেন তিনি।

বুধবার (৮ এপ্রিল) এক্স-এ দেওয়া পোস্টে শেহবাজ লেখেন, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং খুব শিগগিরই ফল দিতে পারে। তাই এই কূটনৈতিক উদ্যোগ সফল করতে যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত ১৪ দিন সময় বাড়ানোর অনুরোধ জানান তিনি। পাশাপাশি তিনি সব পক্ষকে এই সময়ে পূর্ণ যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান।

পাকিস্তানের এই প্রস্তাবে ইরান ইতিবাচক অবস্থান নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, আলোচনা-নির্ভর দীর্ঘমেয়াদি সমাধানের আশায় তেহরান প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে।