বৃহস্পতিবার । জুন ১১, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ১১ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শেয়ার

২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমলো সোনার দাম


আরও কমলো সোনার দাম

ফাইল ছবি

২৪ ঘণ্টার ব্যবধানে ফের সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১১ জুন) এক বিজ্ঞতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবী সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভা থেকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দামে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম এখন থেকে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত ৫% ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা এবং অলংকারের ডিজাইন অনুযায়ী আলাদা মজুরীর কথাও উল্লেখ করে বাজুস।