
ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে হত্যার ঘটনায় সাত জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
শনিবার সকালে প্রেস উইং জানায়, অভিযোগের সূত্র ধরে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে জানা যায়। ওই ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।









































