রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২২ ডিসেম্বর ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন
শেয়ার

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ


Fery

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। রোববার (২১ ডিসেম্বর) রাত ১০টা থেকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে স্থগিত রাখায় নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহনগুলো গভীর দুর্ভোগে পড়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, সন্ধ্যার পর থেকেই নদী এলাকায় কুয়াশা ঘন হতে থাকে এবং রাত বাড়ার সঙ্গে এর তীব্রতাও বাড়ে। রাত ১০টার দিকে কুয়াশায় নৌপথ ঢেকে যায় ও মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে। এদিকে দেশের গুরুত্বপূর্ণ এই নৌ রুটে ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।